ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ads

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে স্মৃতিসৌধের প্রবেশ করে বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।তিন বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

২৬ মার্চ, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বাঙালিরা। এদিনটিকে প্রতি বছর রাষ্ট্রীয় ভাবে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। তবে এবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দিবসটি আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page